লালপুর উপজেলা আ’লীগ নেতার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস (COVID-19) এর কারণে সৃষ্ট মহামারীতে অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রায় আয়-রোজগার শূন্য হয়ে পরেছেন নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা।
দেশের এমন সংকটময় পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষেরা যেনো কোনভাবেই খাদ্য সংকট না পড়ে সেজন্য নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এর নিজ অর্থায়নে গোপালপুর পৌরসভার ৫ শতাধিক গরীব ও দুস্থ ভ্যান চালক, রাজমিস্ত্রি এবং খেটে খাওয়া দিনমজুরসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশার ব্যাক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে গোপালপুর পৌরসভায় লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা অাওয়ামী লীগের সদস্য ও বাগাতিপাড়া টেকনিক্যাল কলেজের উপাধ্যক্ষ বাবুল আক্তার, লালপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীনসহ গোপালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকসহ গোপালপুর পৌর আওয়া লীগের নেতৃবৃন্দ।
কেএ/বার্তাবাজার