একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ঘর থেকে স্বামী-থেকে ও তাদের তিন মাস বয়সী মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর কাশিমপুরের পানিসাইল এলাকায়। লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

কাশিমপুর থানার ওসি আকবর আলী খান জানান, রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় গোপীনাথপুর গ্রামের মোশারফ তার স্ত্রী হোসনে আরা ও একমাত্র মেয়ে মোহিনীকে নিয়ে পানিশাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। মোশারফ দিনমজুরের কাজ করে সংসার চালাতেন।

সোমবার(৩০ মার্চ) রাতে মোশারফ ও তার স্ত্রী প্রচন্ড ঝগড়া করে ঘুমাতে যান। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তারা ঘরের দড়জা খোলতে দেরি করায় বাসার অন্য ভাড়াটিয়ারা তাদের ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। একপর্যায়ে ঘর থেকে বিষের গন্ধ পাওয়ায় খবর দেয়া হয়ে পুলিশে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মোশারফ হোসেনের ঝুলন্ত লাশ ও বিছানা থেকে স্ত্রী এবং মেয়ের লাশ উদ্ধার করে।

পুলিশের কোনাবাড়ি জোনের সহকারি কমিশনার আহসানুল হক জানান, ধারণা করা হচ্ছে যেকোনো কারণে স্বামী তার স্ত্রী ও কন্যাকে বিষ পান করিয়ে নিজেও আত্মহত্যা করতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর