বরগুনায় করোনা সন্দেহে চিকিৎসক আইসোলেশনে

বরগুনায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে জ্বর, সর্দি-কাশি নিয়ে এক চিকিৎসক বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টায় ওই চিকিৎসককে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, আমতলী উপজেলার ওই চিকিৎসক বেশ কয়েকদিন ধরে এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছিলেন। জ্বর, সর্দি-কাশি অনুভূতি হলে তাকে বরগুনা জেলা হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়। তার নমুনা সংগ্রহ করে বিকেলেই ঢাকায় পাঠানো হয়েছে।

বরগুনা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দীন জানান, আমতলী উপজেলা কুকুয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বিকেলে করোনা আক্রান্ত সন্দেহে বরগুনা আইসোলেশন ভর্তি হয়েছেন। তিনি জ্বর সর্দি ও কাশি নিয়ে এখানে ভর্তি আছেন। বিষয়টি আমরা ঢাকায় জানিয়েছি। প্রাথমিকভাবে আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছি।

বরগুনা সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহীন খান জানান, আতঙ্কের কিছু নাই। বিষয়টি আমরা ঢাকায় জানিয়েছি। নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পেলে আমরা জানতে পারব চিকিৎসক করনা আক্রান্ত কিনা।

জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ জানান, করোনাভাইরাস এর উপসর্গ দেখা দেওয়ায় একজন চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়েছে, এটা জানতে পেরে আমরা সেই নমুনা বিশেষ ব্যবস্থাপনায় ঢাকায় আইইডিসিআর এ পাঠানোর ব্যবস্থা করেছি। চিকিৎসক এখন ভালো আছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর