পঞ্চগড়ে ২ শতাধিক দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সদর উপজেলার আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে ও পঞ্চগড় শহরের বানিয়াপট্টি এলাকার বিআরটিসি কাউন্টারের সামনে জাকিরুল আরেফিন জয় নামে এক যুবকের নিজ উদ্দ্যোগে ২ শতাধিক দুস্থ মানুষের মাঝে চাল,ডাল,আলু,তেল,সাবান ইত্যাদি বিতরণ করা হয় ।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল,সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মামুন-উর-রশিদ লায়ন,সহ-সভাপতি গোলাম সারোয়ার লিটন সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
কেএ/বার্তাবাজার