করোনা হটলাইনে প্রবাসীরা কল দিয়ে নারী ডাক্তারদের করছে আপত্তিকর প্রশ্ন

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার চালু করেছে বিষেষ হটলাইন। এসব হটলাইন নাম্বারে কল করে নাগরিকরা পাচ্ছেন তপ্তহ্য-পরামর্শ ও যথাযত সেবা। কিন্তু এই নাম্বারগুলোতে কল করে অনেক ‘কলার’ বিভিন্ন আপত্তিকর প্রশ করছেন। বিশেষ করে প্রবাসীরা বিদেশ থেকে কল দিয়ে নারী কন্ঠ শুনলেই এসব কথা বলছেন বলে জানা যায়।

জানা যায়, আইডিসিআর বর্তমান করোনা পরিস্থিতির জন্য দুটি হটলাইন চালু করেছে। যেগুলো হচ্ছে-০১৯৪৪৩৩৩২২২ এবং ১০৬৫৫। এও দুটি নাম্বারে আইভিআর প্রযুক্তির সাহায্যে আরও ১৭টি নাম্বার যুক্ত থাকে। ১৬২৬৩ ও ৩৩৩ ছাড়াও নর্থ সাউত্যহ বিশ্ববিদ্যালয়ের গণস্বাস্থ্য বিভাগের শিক্ষার্থীরাও নিজেদের উদ্যোগে বেশ কয়েকটি হটলাইন চালু করেছেন।

এসব নাম্বারের মাধ্যমে পরামর্শ এবং তথ্য সেবা দিয়ে থাকেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। তবে অভিযোগ এসেছে অনেক কলারই অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে চাইছেন। বিশেষ করে যদি কোনো নারী স্বাস্থ্যকর্মীর কন্ঠ শনা যায় তাহলে এসব কথাবার্তা আরও বেড়ে যায়। মাঝে মাঝে তা ছাড়িয়ে যায় শালীনতার পর্যায়কেও।

হটলাইনে সেবা দেয়া এক নারী চিকিৎসক তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, ‘আইইডিসিআরের হটলাইনে কাজ করার পর একটা উপলব্ধি হইছে যে, দেশের বহু মানুষের আসলে কোনো কাজই নাই এবং তাদের তেল অনেক বেশি। নাহলে মেয়ে কণ্ঠ শুনেই ‘আপনি বিয়ে করছেন’, ‘আপনার বয়স কত’, ‘যৌবন ফিরে পাব কীভাবে’, ‘দুলাভাই কী করে’, ‘এই ফোন দিসি এমনিই, আপনার সাথে কথা বলার জন্য’, ‘আমাকে ফোন ব্যাক করেন, আপনার সাথে কথা বলতে চাই’, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো ঘটতো না। সবচেয়ে বেশি অবাক হয়েছি সৌদি আরব থেকে একটা গ্রুপ লিটারেলি ১০ বারের ওপর ফোন দিয়ে নানাভাবে বিরক্ত করেছে। সমাজসেবা কঠিন জানতাম, তবে এতটা বেহায়াপনা দেখা লাগবে জানতাম না সত্যি।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক চিকিৎসক বলেন, দেশের বাইরে থেকে কিছু সংঘবদ্ধ চক্র ইচ্ছা করেই এভাবে কল করে বিরক্ত করছে। করোনা সম্পর্কিত কোনো প্রশ্ন না করে ব্যক্তিগত বিষয়ে কুরুচিপূর্ণ কথা বপ্লছে।

ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ পদক্ষেপ নেব। একই সাথে যারা এমন সময়ে এই ধরনের অপরাধ করছেন, তাদেরকে আইনের মুখোমুখি করতে সম্ভব সব পদক্ষেপই নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর