স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এখন একটি বিশেষ সময় চলছে। এ মুহূর্তে একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে বের হবেন না। হলেও অবশ্যই মুখে মাস্ক লাগিয়ে বের হতে হবে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় করোনা ভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ফ্লোরা।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সবাইকে বাসায় নিরাপদে থাকার জন্যই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই সবার উচিত, বাসায় থেকে সবার সাথেই সামাজিক দূরুত্ব বজায় রাখা। সরকার কর্তৃক দেয়া স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলা।
সংবাদ সম্মেলনে ফ্লোরা আরও বলেন, দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৫ জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৬ জন। সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ২৫ জন। নতুন করোনা শনাক্ত হওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৫৭, যিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে এসেছেন।
বার্তাবাজার/এমকে