করোনায় ঘরে থাকা মানুষদের মাথা ন্যাড়া করার হিড়িক

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে মানুষ মাথা ন্যাড়া করে ছবি আপলোড করছে। ওই এলাকার মানুষের নিউজ ফিডের বড় একটা অংশ জুড়ে আছে ন্যাড়া মাথার মানুষের ছবি। এমন আজব ঘটনাই ঘটছে যশোরে। চলমান করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে অজ্ঞ লোকদের মাঝে যা রীতিমত আতঙ্কও ফেলে দিচ্ছে।

তবে মাথা ন্যাড়া করা ওইসব ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায়, স্বাভাবিক সময়ে বিভিন্ন প্রয়োজনে মাথার চুল ফেলে দিলে বাইরে যেতে লজ্জাবোধ হয়। পরিচিতরা ঠাট্টা মশকরা করে। করোনার কারনে ঘরে বন্দির মত সময় কাটানোর এই মুহুর্তে এটাই তাদের মাথা ন্যাড়া করার বড় সুযোগ।

মাথা ন্যাড়া করলে চুল কমা পড়ে যায় এমন ভাবনা থেকে অনেকেই মাথা ন্যাড়া করছেন। মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান জহির ইকবাল,যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহবুব উল্লাহ ছাড়াও অনেক শিক্ষিত ও সচেতন ব্যাক্তি মাথা ন্যাড়া করছেন।

যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের জহির ইকবাল জানান, চুল পড়ে যাচ্ছে। মাথা ন্যাড়া করলে নাকি চুল পড়া কমে। তাই করলাম। করোনার কারণে বাইরে বের হতে হচ্ছে না। বন্ধু বান্ধবরাও ঠাট্টা মশকরা করার সুযোগ পাচ্ছে না এর জন্য। এটাইতো সুযোগ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর