করোনা প্রতিরোধে সাইফুল ইসলাম অপুর মাইকিং,মাস্ক ও সাবান বিতরণ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আজ মঙ্গলবার(৩১ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষ ও এলাকাবাসীর মধ্যে সাবান ও মাস্ক বিতরণ করেন তরুন জননেতা ও সমাজ সেবক সাইফুল ইসলাম অপু।
জানা যায় গ্রামাঞ্চলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার জন্য তার উদ্যোগে মাইকিং চলছে। বার্তা বাজার কে সাইফুল ইসলাম অপু জানায় দেশের এই দুর্যোগে সকলকে এগিয়ে আসতে হবে।ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই আমি সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি।
কেএ/বার্তাবাজার