সেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন বুনি” পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে খাদ্য সামগ্রী

অনলাইন ভিত্তিক সামাজিত স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন বুনি”র উদ্যোগে দিনাজপুরের খানসামা উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থদের ঘরে ঘরে বিনামূল্যে খাদ্য সামগ্রি বিতরণ করছেন। নিজেদের অর্থায়নে একদল তরুণ ও উদ্যোমী স্বেচ্ছাসেবক এই কাজটি করে যাচ্ছেন বলে জানান সংগঠটিন একজন স্বেচ্ছাসেবক।

দেশের এই ক্রান্তিকালে ঘর থেকে বের না হতে পারা ও করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছেন এই সংগঠনটি। গত সোমবার ও আজ মঙ্গলবার খানসামা উপজেলার বেশ কয়েকটি গ্রামে ক্ষতিগ্রস্থ মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রি পৌঁছে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাওফিক আহমেদ শামীম এর তত্ত¡াবধায়নে শতাধিক পরিবারে ৫ কেজি চাল, ডাল, তেল, আলু, ডিম ও সাবান বিতরণ করা হয়। ছাত্রলীগের এই নেতা বলেন, ‘আমার বড় ভাই তৌহিদ সেলিম অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন বুনি” গ্রুপের মডারেটর। তিনি ও তার সহকর্মীরা এই দুর্যোগপূর্ণ সময়ে আমাকে যে খাদ্য সামগ্রি পাঠিয়েছেন সেটা আমরা সবার মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করেছি। আমরাও চেষ্টা করে যাচ্ছি নিজেদের অর্থায়নে মানুষের পাশে দাড়াতে।

অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন বুনি” গ্রুপের মডারেটর তৌহিদ সেলিম জানান, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই আমার সহকর্মী আজরাফ খান, রিয়াজ মাহমুদ, নয়ন ও নিউটন মিলে করোনায় কর্মহীন ও দরিদ্র মানুষদের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা করছি মাত্র। বর্তমান সময়ে দেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকদের সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন। এই দেশটা আমাদের সবার। আমরা একে অপরের হয়ে বেঁচে থাকতে চাই। আর একজন আরেকজনের পাশে থাকার নামই জীবন।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর