যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর-রাজগঞ্জ সড়কের বাগেরহাট বাজারে সড়ক দুর্ঘটনায় নূর জামাল গাজী(৪০)নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(৩১শে মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন,মনিরামপুর উপজেলার ডুমুরখালী এলাকার শামসুদ্দিনের ছেলে নূর জামাল গাজী(৪০)ও যশোর শহরের বন্ধন ক্লিনিকের অন্যতম মালিক।নিহত নূর জামাল গতকাল সোমবার তার নিজ এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করে আজ মঙ্গলবার ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান,সকালে নূর জামাল তার মনিরামপুর বাড়ি থেকে যশোরে ফিরছিলেন।পথে বাগেরহাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মনিরামপুর উপজেলার ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ(এসআই) সাহাবুল আলম বলেন,সকালে খবর পাই তিনি দুর্ঘটনায় পতিত হয়েছেন।গতকাল তিনি তার এলাকায় করোনার কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শেখ তাসমীম আলম নূর জামালের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর