করোনাভাইরাস প্রতিরোধে কলাপাড়া হাসপাতালে চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ

কলাপাড়া ৫০ শয্য হাসপাতালে চিকিৎসকদের রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য পিপিই বিতরণ করা হয়েছে। আজ সকাল ১১ টায় হাসপাতালের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিম্ময় হাওলাদারের হাতে এ পিপিই সামগ্রী তুলে দেন এমপি মহিবুর রহমান মহিব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেতালেব তালুকদার প্রমূখ। সংসদ সদস্য মহিব্বুর রহমানের নিজ উদ্যেগে হাসপাতালে ১০০ টি উপজেলা প্রশাসনকে ১০টি পিপিই এবং কলাপাড়া থানা পুলিশকে মাস্ক বিতরণ করেণ। এছাড়া সরকারী উদ্যোগে কলাপাড়া বঙ্গবন্ধু কলোনী, পৌর সভা সহ বিভিন্ন হাট বাজারে মাস্কসহ খাদ্য সহায়তা প্রদান করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর