করোনা : দেশে নতুন আক্রান্ত দুই জনের মধ্যে একজন সৌদিফেরত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে দুইজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন সৌদি ফেরত বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মহাখালীর আইইডিসিআর কার্যালয় থেকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

ফ্রোরা জানান, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন সৌদি আরব ফেরত। তবে অপরজনের সংক্রমণের উৎস এখনো খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় একজন নার্সসহ ৬জন সুস্থ হয়েছেন বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এছাড়াও, সম্প্রতি যারা সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপস্বর্গ নিয়ে মারা গেছেন তাদের শরীরে করোনার নমুনা মেলেনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর