ফরিদপুরের ভয়াবহ অগ্নিকান্ড: ১৯টি দোকান ভষ্মিভূত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৯টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ সাইদুর রহমান সজল।

ছবি: বার্তা বাজার

তিনি জানান, করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক মার্কেটের দোকানপাট বন্ধ ছিল। বেলা ১১ টার দিকে হঠাৎ সাতৈর শাহী জামে মসজিদ পুরাতন মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হল বলে তিনি দাবি করেন। পরবর্তীতে ফরহাদ শেখের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে একাধিক গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে ও আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মূহুর্তেই বিভিন্ন পণ্যের ২০টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়। খবর পেয়ে বোয়ালমারী, সালথা, মধুখালী ও মোহম্মদপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়স্ত্রণ করে।

ছবি: বার্তা বাজার

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাফর শেখ বলেন, এখনই আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমান মোল্যা বলেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন কি ভাবে লেগেছে তা এখনও জানা যায়নি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর