সাতক্ষীরায় জেলা যুবদলের দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতি মোকাবেলায় সাতক্ষীরায় শতাধিক দুঃস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল। মঙ্গলবার দুপুরে শহরের কামাননগর, টাউনবাজার, পুরাতন সাতক্ষীরা ও মুন্সিপাড়ায় এলাকায় উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন, জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সুমন রহমান, আসাদ ঢালী, হাসান শাহারিয়ার রিপন প্রমুখ। উক্ত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ডিটার জেন্ট পাউডার ও সাবান।

এ সময় বিএনপি নেতারা করোনা পরিস্থিতিতি মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন থাকার এবং নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর