দেশে গত ২৪ ঘন্টায় আরও দুই জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দেশে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫১ জন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ফ্লোরা আরও জানান, আক্রান্তদের মধ্য থেকে সর্বশেষ ২৪ ঘন্টায় আরও ৬ জনসহ মোট ২৫ জন সুস্থ হয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মোট ১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৬০২ জনের নমুনা সংগ্রহ করেছে সংস্থাটি।
বার্তা বাজার / ডাব্লিও.এস