স্পেনে একদিনে ৯১৩ জনের প্রাণ নিল করোনা

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে গত ২৪ ঘণ্টায় ৯১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭১৬ জনে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও রয়টার্স তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৮৭ হাজার ৯৫৬ জন। এর মধ্যে ১৬ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৪৬ জন।

এ ছাড়া স্পেনে বর্তমানে ৬৩ হাজার ৪৪০ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৮ হাজার ২২৯ জনের অবস্থা সাধারণ। বাকি ৫ হাজার ২৩১ জনের অবস্থা গুরুতর এবং যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।

ইউরোপের এই দেশটিতে কার্যত প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ মহামারী ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে স্পেন সরকার।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর