বাড়ি বাড়ি গিয়ে তিন’শ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিলো ইউপি চেয়ারম্যান আবু সাইদ

করোনা সতর্কতায় যখন অঘোষিত লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন বাড়ি বাড়ি গিয়ে তিন’শ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিলো ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ খান । এসময় আবু সাইদ খান এর নেতৃত্বে ভাঁড়ারা ইউনিয়নে বিভিন্ন জায়গায় গিয়ে গরীব ও দুস্থ মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ভাঁড়ারা ইউনিয়ন ২নং ওয়ার্ডে ইউপি সদস্য ও ওয়ার্ড শাখা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, পাবনা সদর উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান শুভ, ভাঁড়ারা ইউনিয়ন ১.২.৩.নং শাখা ছাত্রলীগে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ভাঁড়ারা ইউনিয়ন ১.২.৩.নং শাখা ছাত্রলীগে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হৃদয় হোসেন নিরব। ভাঁড়ারা ইউনিয়ন ১.২.৩ নং শাখা ছাত্রলীগে সহ-সভাপতি শাহিনুর রহমান শাহীন ও ফিরোজ. তপু,নাছির,বাবু,সোহেল প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর