আইইডিসিআর গতকাল (সোমবার) করোনার নমুনা সংগ্রহের যে হিসাব দিয়েছেন সেটির সঙ্গে অন্যদিনের দেয়া হিসাবের ৬৩টি গড়মিল রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিংয়ে সাধারণ মানুষের আস্থা নেই।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নিজ বাসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় এ সব কথা বলেন ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, এখনই যদি আমরা বলতে শুরু করি অবস্থা খুবই ভালো তাহলে পরিস্থিতি খুবই খারাপ হবে। গতকাল করোনার নমুনা সংগ্রহের যে হিসাব দিয়েছেন সেটির সঙ্গে অন্যদিনের দেয়া হিসাবের ৬৩টি গড়মিল রয়েছে।
মির্জা ফখরুল বলেন, সরকারের সমালোচনা নয়, ভুলগুলো ধরিয়ে দেয়া হচ্ছে। আমরা শুধু সমালোচনার জন্য কথা বলছি না। আমরা সাহায্য করতে চাই; তাই ত্রুটিটা দেখিয়ে দিয়েছি। আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি।
বার্তা বাজার / ডাব্লিও.এস