সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৯৯ জনকে হোম কোয়ারেন্টানের আওতায় আনা হয়েছে। এনিয়ে, এ পর্যন্ত মোট ২ হাজার ৬৪২ জনকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। এছাড়া হোম কোয়ারেন্টান থেক ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৩১০ জনকে। এছাড়া কালিগঞ্জ উপজেলার লক্ষিনাথপুর গ্রামের আবুল গাজীর ছেলে এনজিও কর্মী আমিরুল গাজী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে। তবে তার অবস্থা আগের চেয়ে অনেক ভাল বলে জানিয়েছেন মেডিকেল তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম।
এদিকে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে গিয়ে আটক থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রী গতকাল সোমবারও ৮৯ জন দেশে প্রবেশ করেছে। তবে, ভারতে লক ডাউনের কারনে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেননা বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার। অপরদিকে, ভোমরা স্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করেছে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।
বার্তা বাজার/এম.সি