ধামরাইয়ে করোনা ভাইরাসের দুর্যোগ পূর্ব প্রস্তুতি হিসেবে আইসোলেশন সেন্টারের শুভ উদ্বোধন

ঢাকার ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নে কৃষ্ণনগর সরকারী হাসপাতালে করোনা ভাইরাসের দূর্যোগ পূর্ব প্রস্তুতি হিসেবে আইসোলেশন সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) আইসোলেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, এমপি।

সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বেনজির আহমেদ বলেন, সারাদেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কৃষ্ণনগর সরকারী হাসপাতালটি পুর্নাঙ্গ ভাবে চালু হয়ে রোয়াইল ইউনিয়ন সহ ধামরাইয়ের দক্ষিণের সর্বস্তরের জনগন এর সুফল ভোগ করবে বলে আশা করি।

ছবি: বার্তা বাজার

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফাত আরা, রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর