করোনাভাইরাস : ছুটি বাড়ছে ১১ এপ্রিল পর্যন্ত

দেশব্যপী করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ বিষয়ে নথি প্রস্তুত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন একটি জাতীয় দৈনিককে এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ ইউসুফ হারুন বলেন, সাধারণ ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। সঙ্গে সাপ্তাহিক ছুটি ১০ এপ্রিল (শুক্রবার) ও ১১ এপ্রিল (শনিবার) যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাধারণ ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর