করোনা থেকে সুস্থ হয়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন জার্মানি ফেরত শিক্ষার্থী ফয়সাল শেখ। সুস্থ হওয়ায় আইইডিসিআরকে ধন্যবাদ জানিয়েছেন ফয়সাল।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৬৪ জেলার কর্মকর্তারা সংযুক্ত হন। সে সময়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া ফয়সাল শেখ।
এর আগে তিনি করোনা আক্রান্ত ছিলেন। ভিডিও কনফারেন্সে সবাইকে সতর্কবার্তা ও নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন ফয়সাল শেখ।
প্রাণঘাতী করোনাভাইরাস থেকে ফয়সাল পুরোপুরি সুস্থ হওয়ায় তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে কনফারেন্সে আনা হয় বলে জানান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।
বার্তা বাজার / ডাব্লিও.এস