ডাক্তার-নার্স ছাড়া আর কারো পিপিই পরার প্রয়োজন নেই : প্রধানমন্ত্রী
ডাক্তার, নার্স ও চিকিৎসার সঙ্গে যারা জড়িত তারা ছাড়া আর কারো পিপিই পরার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ডাক্তার, নার্স ও চিকিৎসার সঙ্গে যারা জড়িত তারা ছাড়া আর কারো পিপিই পরার প্রয়োজন নেই। যেখানে সেখানে পিপিই পরে ঘুরে বেড়ানো যাবে না। তিনি বলেন, পিপিই পরার বা ব্যবহার নিয়ে আইইডিসিআর একটি প্রচারণা চালাতে পারে।
বার্তা বাজার / ডাব্লিও.এস