পঞ্চগড়ঃ করােনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরােধে গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশে যখন জেলা,উপজেলা, পৌর শহর গুলোতে সরকারী-বেসরকারী ভাবে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিং, বিভিন্ন সড়কে জীবানু নাশক পানি স্প্রে করছে ঠিক তখনি পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের মানুষদের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাইকিং, জীবাণু নাশক পানি স্প্রে ও জনসচেতনতা মূলক কার্যক্রম চালিয়েছে “আমরা ৬নং ওয়ার্ডবাসী” নামে একটি গ্রামীণ সেচ্ছাসেবী সংগঠন।
আজ সোমবার ( ৩০শে মার্চ) দুপুরে পঞ্চগড় জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে এ কার্যক্রম চালায় সংগঠনটি।

এ জনসচেতনতা মুলক কার্যক্রমে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক শহিদুল ইসলাম,উপদেষ্টা হারুন-অর-রশীদ,সহকারী উপদেষ্টা রবিউল ইসলাম রবি,সহ-সহকারী উপদেষ্টা শরিফুল ইসলাম খোকন,পরিচালক ওয়াকিউর রহমান ওয়াকি,সহকারী পরিচালক আল মামুন, সদস্য,মোশারফ হোসেন বাবু,সাখাওয়াত হোসেন সজীব,শাহীনুর আলম ফালু,সাকিব হোসেন,সোহেল রানা,রবিউল ইসলাম ,রাকিব হোসেন,সৌরভ হাসান,নুর আলম,হৃদয় রায় সহ সংগঠনটি সকল সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় সংগঠনটির পরিচালক ওয়াকিউর রহমান ওয়াকি জানান, করােনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে আমরা পঞ্চগড় জেলার পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের মানুষের কথা বিবেচনা করে ধাক্কামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মাইকিং,জনসচেতনতা মূলক কার্যক্রম ও জীবানু নাশক পানি স্প্রে করছি। আজ এ ওয়ার্ডের বিভিন্ন গ্রামে আমরা এ কার্যক্রম চালিয়েছি। তবে আমরা আমাদের এসব কার্যক্রম অব্যাহত রাখব।
বার্তা বাজার/এম.সি