যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনা কেড়ে নিল ২৯ বাংলাদেশির প্রাণ

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার (৩০ মার্চ) একদিনেই প্রাণ হারিয়েছেন ৬ বাংলাদেশি।

এখন পর্যন্ত ক্ষমতাধর এই দেশটিতে করোনায় মোট তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজারের বেশি। এ অবস্থায় নিউইয়র্কে প্রবাসীদের জরুরি চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি প্যানেল গঠন করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট।

করোনা আক্রান্তদের চিকিৎসায় নিউইয়র্কে পৌঁছেছে নৌবাহিনীর এক হাজার শয্যার ভাসমান হাসপাতাল। পরিস্থিতি সামলাতে হিমশিম অবস্থায় ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে স্থাপন করা হয়েছে আরও একটি হাসপাতাল।

এরইমধ্যে অন্তত যুক্তরাষ্ট্রে অবস্থানরত আট বাংলাদেশি চিকিৎসক প্রবাসীদের চিকিৎসায় স্বেচ্ছায় এগিয়ে এসেছেন।

বার্তা বাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর