পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সীরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের যাত্রী ছাউনিতে অসুস্থ হয়ে পড়ে থাকা মনোয়ারা (৪২) নামে এক নারীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপালে ভর্তি করিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার ইউসুফ আলী।
সোমবার (৩০ মার্চ) রাতে খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে সদর থানা পুলিশ স্টেশনে গিয়ে ওই নারীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। ওই মহিলা দিনাজপুরের কোতয়ালী উপজেলার বালুবাড়ী এলাকার সেলিমের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মনোয়ারার স্বামী থাকে ঢাকায়। খোজ খবর রাখেনা। কষ্ট সহ্য করতে না পেরে গত ২৪ মার্চ (মঙ্গলবার) লোকাল ট্রেনে চলে আসে পঞ্চগড়ে। তারপর থেকেই সে থাকে রেলষ্টেশনে, করোনার ভয়ে কেউ কাছে আসেনি তার। অনাহারে শারিরীকভাবে দুর্বল হয়ে পড়লে সোমবার (৩০ মার্চ) রাতে বিষয়টি পঞ্চগড় পুলিশ সুপার ইউসুফ আলীর নজরে আসে। তিনি তাৎক্ষনিক ভাবে মহিলাকে সেখান থেকে উদ্ধার করে রাতেই ভর্তি করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। চিকিৎসক জানায় সর্দি, কাশি সহ নিউমোনিয়ায় আক্রান্ত এবং অপেক্ষাকৃত দূর্বল মনোয়ারা। তবে তাকে নিবিড় ভাবেই পর্যবেক্ষনে রাখা হয়েছে।
পঞ্চগড় পুলিশ সুপার ইউসুফ আলী জানান, আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে ওই নারী। তবে ওই নারী সুস্থ্য হয়ে উঠলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে তাকো হস্তান্তর করা হবে।
এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু আক্কাস আহম্মদ, সেকেন্ড অফিসার কাইয়ুম সহ পুলিশের কর্মকতারা বর্তমানে মনোয়ারার খোজখবর রাখছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস