করোনাভাইরাস : যুক্তরাষ্ট্রে ট্রাকে করে সরানো হচ্ছে মরদেহ (ভিডিওসহ)

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে সাত ঘন্টায় ৯৮ জনের ‍মৃত্যু হয়েছে। মৃত্যুর পর নিউইয়র্ক হাসপাতাল থেকে মরদেহগুলো ট্রাক ব্যবহার করে সরিয়ে নেয়া হয়। ট্রাকে মরদেহ তোলার একটি ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ব্রুকলিন হসপিটালের একজন নার্স একটি ছবি শেয়ার করেছেন, তাতে দেখা যায়- হাসপাতালের কর্মীরা ট্রাকে মরদেহ তুলে দিচ্ছেন। ভিডিওটি ধারণ করা হয়েছে গাড়িতে বসে। ম্যানহাটনের যে নার্স আরেকটি ছবি শেয়ার করেছেন, সেটা অন্য হাসপাতালের।

মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৫৩ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৫ জনের। এছাড়াও গুরুতর অবস্থায় আছেন ৩ হাজার ২১২ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর