মহামারী করোনাভাইরাসে থাবায় বেসামাল ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৪ হাজার ২৫৩ জন।
প্রাণঘাতী এই ভাইরাসের মোকাবেলায় আগামী ৩০ দিন সামাজিক দূরত্ব বজায় রাখতে নাগরিকদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী এই ৩০ দিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সোমবার নিজের রোজ গার্ডেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি চাই এ পরিস্থিতি নাগরিকরা শান্ত থাকুক। আমরা করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বার্তা বাজার / ডাব্লিও.এস