প্রাণঘাতী করোনা : সুস্থ হয়ে উঠার হার বাড়ছে ইতালিতে

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠার হার বাড়ছে। রোববার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫৯০ জন। ২১ ফেব্রুয়ারি ইতালিতে মহামারী আকারে করোনা ছড়িয়ে পড়ার পর এটাই সুস্থ হয়ে উঠার সবচেয়ে বড় রেকর্ড।

ইতালির সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি জানিয়েছেন, এখন পর্যন্ত ইতালিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪ হাজার ৬২০ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ ইতালি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১১ হাজার ৫৯১ জনের মৃত্যু হয়েছে। তবে ধীরে ধীরে মৃত্যু ও সংক্রমণের হার কমে আসছে দেশটিতে।

সংক্রমণে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে ক্ষমতাধর যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ২৫৩ করোনায় আক্রান্ত হয়েছেন। ইতালিতেও সংক্রমণের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইতালির পরেই করোনা সংক্রমণে স্পেন (৮৭ হাজার ৯৫৬) ও চীনের (৮১ হাজার ৫১৮) অবস্থান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর