মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফকে দীর্ঘদিন ধরে অবমাননা করে আসা লক্ষণ নামের এক হিন্দু যুবককে যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে তাকে আটক করা হয়।
আটক লক্ষণ উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অবমাননা করার সময় স্থানীয় জনতা হাতেনাতে লক্ষণকে আটক করে। পরে এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা লক্ষণের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে। একইসাথে লক্ষণকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, লক্ষণ দীর্ঘদিন ধরেই ইসলাম ধর্ম এবং পবিত্র কোরআন নিয়েবিভিন্ন ধরণের অবমাননাকর কাজ করে আসছিল । তারা লক্ষণের সর্বোচ্চ শাস্তি দাবী করেছে।
নান্দাইল মডেল থানার ডিউটি অফিসার এসআই আব্দুল হামিদ জানান, গতরাতে এমন ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ (৩১ মার্চ) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
বার্তাবাজার/এসজে