মহামারী করোনার থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। সোমবার দেশটির মিলানে করোনায় আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় দুপুর ১টায় মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপু নামে ওই বাংলাদেশি মারা যান।
জানা যায়, করোনায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থাই না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে মিলান শহরে ছিলেন। অপু পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
এ নিয়ে ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। অন্যদিকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও চার বাংলাদেশি।
বার্তা বাজার / ডাব্লিও.এস