ভারতেও ভয়াবহ হচ্ছে করোনা, একদিনেই ২৩০ জন শনাক্ত

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস ভারতেও ভয়াবহ আকার ধারণ করছে। সোমবার দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন। এমন তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, দেশটিতে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৫১ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২।

করোনা আক্রান্তের মধ্যে দেশটির রাজ্যগুলোর মধ্যে কেরালাই শীর্ষে রয়েছে। সেখানে এখন পর্যন্ত ২০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে ১৯৮ জন শনাক্ত হয়েছেন। তবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ওই রাজ্যে মৃতের সংখ্যা ৮। অন্য দিকে কর্ণাটকে ৮৩ জন এবং উত্তরপ্রদেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৫ জন।

এছাড়াও, রোববার রাতে পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হন ৩ জন। রাজ্যটিতে এখনও পর্যন্ত মোট ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যেই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর