ভারতে একটি মসজিদের তাবলীগ জমায়েতে অংশ নেওয়া ৬ জনের মৃত্যু হয়েছে। জমায়েতে অংশ নেওয়ার পর তারা করোনায় আক্রন্ত হয়ে সোমবার তাদের মৃত্যু হয়েছে। এর আগে কাশ্মীরের শ্রীনগরেও একজনের মৃত্যু হয়, তিনিও ওই জমায়েতে অংশ নেন।
ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদনে জানা যায়, গত ১মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত নয় সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও অনেকে অংশ নিয়েছিলেন।
মহামারি নোভেল করোনাভাইরাস ভয়াবহ সংক্রামক হওয়ায় মসজিদের ওই জমায়েতের মাধ্যমে ভাইরাসটি ভারতজুড়ে ব্যাপক হারে মানুষকে সংক্রমিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জমায়েতে অংশ নেওয়া ১৭৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২ হাজার মানুষকে। দেশটিতে এই প্রথম এক স্থান থেকে এত মানুষের করোনা পরীক্ষা করানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘সিল’করে দেওয়া হয়েছে গোটা এলাকা।
বার্তাবাজার/এমকে