মেয়ের পা ভাঙা। ধর্ষকদের হাত থেকে বাঁচার জন্য পালাতে চাওয়ায় ধর্ষকরা মেরে পা ভেঙে দিয়েছিলেন। নিজের ধর্ষিতা মেয়েকে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসে পানননি হুইল চেয়ার। তাই কাঁধে করেই মেয়েকে নিয়ে ডাক্তারের চেম্বারে দৌড় দিলেন বাবা।
হাসপাতাল থেকে মেয়েকে বহন করার জন্য স্ট্রেচার বা হুইল চেয়ার না দেয়ায় মেয়েকে নিয়ে বাবার এভাবে দৌড়ে যাওয়ার এক ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
এমন করুণ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ের একটি সরকারি হাসপাতালে। এই ছবি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চলছে সমালোচনার ঝড়।
১৫ বছর বয়সী মেয়েটিকে প্রতিবেশী এক ১৯ বছর বয়সী লম্পট ধরে নিয়ে দীর্ঘ সময় ধরে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি পালাতে চাইলে ধর্ষক ছেলেটি প্রচন্ড মারধর করে তার পা ভেঙে দেয়।
তবে দায়িত্বে এমন অবহেলার কথা কেউ স্বীকার করতে চায়নি। হাসপাতালের দায়িত্বরত ডিস্ট্রিক্ট প্রোবেশন অফিসার) আবদুল কালাম বলেন, ‘হাসপাতালটির দায়িত্ব জেলার পরিবার কল্যাণ অফিসার রেশমি যাদবের। এ ব্যাপারে যা বলার তিনিই বলতে পারবেন।’
রেশমি যাদব বলেছেন, ‘তাকে এখনও সরকারিভাবে ওই হাসপাতালের দায়িত্ব দেয়া হয়নি।’
বার্তাবাজার/এসজে