চলমান ভয়ানক করোনা পরিস্থিতির মাঝেও রমরমা সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রাম। রাব সেখানে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে। উদ্ধার করা হয়েছে তাস, মোবাইল ফোন ও নগদ টাকা।
আটককৃত জুয়ারিরা হলেন ,ছয়ঘরিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে সাহাদ হোসেন (২৩), নেয়ামউদ্দিন গাইনের ছেলে আব্দুল হান্নান (৪৮), কাদের গাজীর ছেলে হাবিবুর রহমান (৫০), খায়রুল বিশ্বাসের ছেলে মফিজুল ইসলাম (৩৮), আব্দুল খালেক মোল্যার ছেলে নজরুল ইসলাম (৪০), আজিজুল সরদারের ছেলে জুলফিকার সরদার (৩০), আরশাদ আলী দফাদারের ছেলে ফারুক হোসেন (৩৫), সহোদর কবির হোসেন (২৮) ও নূর মোহাম্মদের সরদারের ছেলে জিয়াউল ইসলাম (৩৮)।
সোমবার (৩০ মার্চ) সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ছয়ঘরিয়া গ্রামের সাহাদ সরদারের বাড়িতে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করা হয়। এসময় ১২ টি মোবাইল ফোনসহ তাস ও জুয়া খেলার নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এসজে