করোনায় ফটোসাংবাদিক স্বপন হাইয়ের মৃত্যু

দৈনিক মানবজমিন পত্রিকার ফটোসাংবাদিক নিউইয়র্ক প্রবাসী স্বপন হাই ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকাতে একটি হাসপাতালে স্থানীয় সময় পৌনে একটায়(বাংলাদেশ সময় রাত পৌনে এগারোটায়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, গত শুক্রবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন স্বপন। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছিলেন। দুই বছর আগে নিউইয়র্কে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর তার কিডনি বিকল হয়ে যাওয়ায় তা ট্রান্সপ্লান্টের প্রস্তুতি চলছিল। এর মধ্যে সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর