মৃত্যুর আগে হাসপাতালের কেউ অক্সিজেন দেয়নি স্কুল শিক্ষিকা রিপাকে

অক্সিজেনের অভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপা নামের এক স্কুল শিক্ষিকা মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে প্রসূতি বিভাগে তার মৃত্যু হয়েছে।

মারা যাওয়া রিপা দাস (৩২) রাজবাড়ি জেলার পাংশার রামকল গ্রামের মিঠুন সরকারের স্ত্রী। স্থানীয় রামকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রিপা বিয়ের ৪ বছর পর এই প্রথম সন্তান সম্ভবা হয়েছিলে।

রিপার বোন জামাই ধীরাজ কুমার বলেন, আড়াই মাসের গর্ভবতী রিপার রক্তক্ষরন শুরু হলে রোববার বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তাররা তার গর্ভপাত করানোর পরামর্শ দিলে ওইদিন সন্ধায় তাকে নেয়া হয় অপারেশন থিয়েটারে। হাসপাতালের গাইনী ডাক্তার কানিজ ফাতেমা তার অপারেশন করেন।

পরদিন সকাল ৭টায় তাকে সাধারণ বেডে স্থানান্তর রা হয়। সেখানে রিপার শ্বাসকষ্ট শূরু হলে হাসপাতালের নার্স ও ইন্টার্ন ডাক্তারদের কাছে অক্সিজেনের জন্য অনুরোধ করা হলেও তা মিলেনি। দেড় ঘন্টা পরে একটা সিলিন্ডার আনার আগেই তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, এই বিষয়ে গাইনি ডাক্তার কানিজ ফাতেমা আমাকে জানিয়েছে। কানিজ ফাতেমা বলেছে, অপারেশনের পর রোগী সুস্থই ছিল। সকালে তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তিনি মারা গেছেন। চিকিৎসকরা সরকারি নির্দেশনা মেনে রোগী দেখছেন। এখানে এসে চিকিৎসা পায়নি এ জাতীয় কোন অভিযোগ তাকে কেউ দেয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর