প্রাণঘাতী করোনা ভাইরাস সারা বিশ্বের প্রায় সব দেশের মত আক্রমন করেছে ইসরাইলেও। সাড়ে ৪ হাজার আক্রান্তের পাশাপাশি করোনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসাবে পরিচিত ইসরালি সেনাবাহিনী্ব নিস্তার পায়নি করোনার হাত থেকে।
সোমবার (৩০ মার্চ) ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এবার করোনা ভাইরাসের সম্ভ্যাব্য শিকার বলে ধারণা করা হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। আইসোলেশনে রাখা হয়েছে নেতানিয়াহুকে। প্রধানমন্ত্রীর সংসদীয় উপদেষ্টা করোনায় আক্রান্ত হওয়ায় তাকেও আইসোলোশনে রাখা হয়েছে।
বার্তাবাজার/এসজে