করোনায় ফ্রান্সে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৪১৮

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এই প্রথম দেশটিতে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজারের অধিক।

গত একদিনে ফ্রান্সে নতুন করে আরও ৪ হাজার ৩৭৬ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ইউরোপের করোনায় বিপর্যস্ত দেশটিতে মহামারি এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৪ হাজার ৫৫০ জন।

তবে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে যে মৃত্যুর হিসাব দিচ্ছে তা শুধু কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু নিয়ে তৈরি। হাসপাতাল ছাড়াও দেশটির অন্যান্য স্থানে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। সেই হিসাব রাখা হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, মৃতের সংখ্যাটা আরও বেশি।

ফ্রান্সের সরকারি কর্তৃপক্ষ সোমবার তাদের হালনাগাদ তথ্য দিয়ে জানা যায়, একদিনে সর্বোচ্চ চার শতাধিক মানুষের মৃত্যুর পর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে নাম লেখানো মানুষের সংখ্যা এখন ৩ হাজার ২৪ জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৭ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর