সফটওয়্যারের মাধ্যমে সহজেই করোনার ঝুঁকি পরীক্ষা

সারা বিশ্বের মানুষ এখন করোনা আতঙ্কে। এখন ঘরে বসে থেকেই করোনা ভাইরাসের ঝুঁকি পরীক্ষা করা যাবে এরকম একটি সফটওয়ার উদ্বোধন করা হয়েছে। ‘করোনা ভাইরাস রিস্ক অ্যাসেসমেন্ট টেস্ট টোল’ নামের এই সফটওয়ারের ওয়েব ঠিকানা হচ্ছে www.livecoronatest.com। এই সফটওয়ারটি খুব সহজ ভাবে মোবাইলে ব্যবহার করা যায়। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার করোনা আছে কি না তবে দিতে হবে আপনার শারীরিক অবস্থার সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর। যেমন, নিজের অবস্থান, বয়স, লিঙ্গ, ফোন, অভ্যাস, শারীরিক অবস্থা এগুলো দিলেই সফটওয়ারটি স্বয়ক্রিয়ভাবে জানিয়ে দেবে আপনার করোনা ভাইরাসের ঝুঁকি কতটুকু। তার ভিত্তিতে করণীয় নির্ধারণ করতে পারবেন।

গত সোমবার ৩০ মার্চ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সফটওয়াটি উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই সফটওয়ারটি ব্যবহারের মাধ্যমে যে কোনো ব্যাক্তি ঘরে বসেই করোনা ভাইরাসের ঝুঁকি পরীক্ষা করতে পারবে। এবং অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পরবে।

করোনা প্রতিরোধে সরকারের আইসিটি বিভাগের সহায়তায় এই সফটওয়ারটি বানানো হয়েছে। এই সফটওয়ারটির উদ্যোক্তারা জানান, এই সফটওয়ারটির সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত আছেন। সফটওয়ারটি অনলাইন জরিপ হিসাবে কাজ করবেন বল তারা মনে করেন ।

বার্তাবাজার/এম.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর