দেশে ৮০ বছরের বৃদ্ধ করোনা ভাইরাসকে জয় করলেন

করোনা হলেই মরতে হবে এই কথাটিকে ভুল প্রমাণিত করে বাংলাদেশেও ৮০ বছর বয়সী এক ব্যক্তি সুস্থ হয়েছেন। এমন তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রেইনা ফ্লোরা। সোমবার (৩০ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মীরজাদী জানান, গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৪ জন করোনাক্রান্ত রোগী। তাদের মাঝ ৮০ বছর বয়স্ক একজনও আছে। আরও ২ জন আছে যাদের বয়স ৬০ বছরের বেশি। সর্বশেষ সুস্থ হওয়া চার ব্যক্তির কারও কারও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছিল। এরপরও তারা সুস্থ হয়ে উঠেছেন।

তিনি আরও বলেন, গত দুইদিনে দেশে করোনা ভাইরাসের প্রকোপ কম বলে অনেকেই মনে করছেন আমরা করোনার ঝূঁকি মুক্ত হয়ে গিয়েছি। আসলে তা না। সারাবিশ্বে যতক্ষন প্ররযন্ত ১ জনও করোনাক্রান্ত রোগী থাকবে ততক্ষন আমরা কেউই নিরাপদ না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর