করোনাভাইরাস মোকাবেলায় সরকারের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিয়ে এবার বাড়ানো হবে তামাকজাত দ্রব্যের দাম। এমন প্রস্তাবই দিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স নামে একটি সংগঠন।
সংগঠনটি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য রোববার (২৯ মার্চ) তামাক ভ্যাট ও দাম বৃদ্ধি বিষয়ক একটি বাজেট প্রস্তাব করেছ।
প্রস্তাবে তারা জানায়, তামাকের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ করলে সরকারের ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় হবে, যা করোনাভাইরাসের দুর্যোগের ক্ষতিকে পুষিয়ে দিবে । নিন্মস্তরে ১০ শলাকা সিগারটের খুচরা মূল্য ন্যুনতম ৬৫ টাকা নির্ধারণ করে ৫০ শতাংশ সম্পূরক শুল্ক ও ১০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা।
এছাড়া ৯৩ ও ১২৩ টাকা মূল্যস্তরকে একত্রিত করে প্রিমিয়াম স্তরে ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ন্যুনতম ১২৫ টাকা নির্ধারণ করে ৫০ শতাংশ সম্পূরক শুল্ক এবং ১৯ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা।
বার্তাবাজার/এসজে