উদ্ধার হওয়া চোরাই হরিণের মাংস থেকে পুলিশও চুরি করলো ৮ কেজি

এ যেন চোরের উপরে বাটপারি! বাগেরহাটের মোংলার সুন্দরবনের হরিণ শিকার করে নিয়ে যাওয়ার সময় ৪২ কেজি হরিণের মাংস ও হরিণ ধরার ফাঁদসহ এক শিকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) বিকালে উপজেলার মিঠাখালী খাল থেকে মাংসসহ এই হরিণ শিকারীকে আটক করা হয়।

আটকের সময় স্থানীয় লোকজন ৪২ কেজি মাংস মেপে বুঝিয়ে দিলেও মোংলা থানায় নিয়ে পুলিশ জমা দেয় ৩৪ কেজি। বাকি ৮ কেজি গায়েব!

মোংলা চটেরহাট ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম জানান, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণ শিকারী মনি শেখ (২৭) নামের একজনকে আটক করতে পারলেও ইয়াসিন (২৫) নামের অন্য শিকারি পালিয়ে যায়। আটক মনি শেখ রামপালের কাঠলী এলাকার ইউনুচ শেখের পুত্র। আর পলিয়ে যাওয়া অন্য শিকারি একই এলাকার জাকির হোসেনের ছেলে।

পরে তাদের সাথে থাকা নৌকায় ৪২ কেজি হরিণের মাংস পাওয়া যায়। যা সন্ধ্যার পর মোংলা থানায় তিনি জমা দেন।

কিন্তু স্থানীয়দের দাবী ৪২ কেজি মাংস পাওয়া গেলেও এস আই রবিউল ইসলাম ৮ কেজি নিজে চুরি করে নিয়েছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে মোংকা থানার ওসি ইকবাল বাহার জানায়, এস আই রবিউল ইসলাম আমাদেরকে ৩৪ কেজি মাংসই বুঝিয়ে দিয়েছেন। এই পরিমান মাংস পাওয়া গেছে বলেই তিনি জানিয়েছেন। বিষয়টি আমি খতিয়ে দেখছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর