মহামারি করোনাভাইরাসে মৃত্যুপুরী ইতালিতে গত ২৪ ঘন্টায় আরও ৮১২ জন মারা গেছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার পাঁচশ ৯১ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ১ লাখ ৭৩৯ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ১৪ হাজার ৬২০ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চীনের পর করোনা সবচেয়ে ভয়াল থাবা বসিয়েছে ইতালিতে। এই মারণ ভাইরাসের কালো থাবায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশটি। প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মারা যাচ্ছেন। আক্রান্তও হচ্ছেন হাজার হাজার মানুষ।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার ৫০ জন। আর মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে এক লাখ সাতশ ৩৯ জনে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকেই। ১৪ হাজার ছয়শ ২০ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বার্তাবাজার/এমকে