‘গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে আছে চীন’

দেশে মরণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বন্ধ হয়ে আছে বিভিন্ন প্রকল্পের কাজ। এই করোনার পরিস্থিতি ভালো হলেই চীনের সহায়তায় সম্পাদিত প্রকল্পের কাজ শুরু হবে।

সোমবার (৩০ মার্চ) চীনা দূতাবাস এক খোলা চিঠিতে একথা জানিয়েছে।

চিঠিতে বলা হয়, ‘গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশে সঙ্গে আছে চীন। এই সময়ে এবং পরবর্তীতে প্রকল্পে নিয়োজিত সব বাংলাদেশি কর্মীদের চাকরিও ঠিক থাকবে এবং পরিস্থিতি উন্নতি হলে কাজ শুরু হবে।’

শুধু প্রকল্প সহায়তার ক্ষেত্রে নয় বাংলাদেশের বাজার ও কারখানা সচল রেখে মেডিক্যাল ইকুইপমেন্ট তৈরির জন্য দ্বিপক্ষীয় বাণিজ্য ও সাপ্লাই চেন ঠিক রাখার জন্য চীন সহায়তা করবে এবং চীনের বিমান কার্যক্রম পরিচালনা করবে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে জানিয়ে ওই চিঠিতে বলা হয়, এখন পর্যন্ত চীন ৪০,৫০০ টেস্ট কিট, ১৫ হাজার এন-৯৫ মাস্ক, ৩ লাখ মেডিক্যাল মাস্ক, ১০ হাজার প্রোটেকটিভ গাউন এবং ১ হাজার থার্মোমিটার বাংলাদেশকে দিয়েছে, ভবিষ্যতে আরও দেবে। বাংলাদেশের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়ার জন্য চীনের দূতাবাস ওই দেশের বিশেষজ্ঞদের সঙ্গে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর