রাজধানীর আদাবরে যুবলীগ নেতা মোঃ বাচ্চু মিয়া প্রায় দুই শতাধিক ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত আদাবরের বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে শ্রমিক, দিনমুজুর,বৃদ্ধ রিক্সাওয়ালা ও দুঃস্থ মহিলাদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর পাশাপাশি মাস্ক এবং নগদ অর্থ প্রদান করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মোঃ বাচ্চু মিয়া আদাবর থানার ১০০ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সভাপতি। তিনি বিভিন্ন জাতীয় দিবসসহ যে কোন দূর্যোগে গরীব, অসহায়, শ্রমিক মেহনতি মানুষের পাশে দাঁড়ান। ত্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে মোঃ বাচ্চু মিয়া জানান, বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছে। আমাদের ডিজিটাল বাংলাদেশকে সুস্থ রাখতে বর্তমান সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সম্পদ বাংলাদেশের নাগরিক। এই নাগরিকরা যেন সুস্থ থাকে সেজন্য বর্তমান সরকার জরুরী ভাবে অতি দ্রুত উদ্দ্যোগ গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। যার ফলে দিন মুজুর, রিক্সাওয়ালা বা খেটেখাওয়া মানুষগুলো সাময়িক ভাবে সংকটের মুখে পড়েছে। তাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আদাবর থানা যুবলীগের আহবায়ক আরিফুর রহমান তুহিন ভাইয়ের নেতৃত্বে সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগে এই খেটেখাওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, সব সময় এই মানুষগুলোর বিপদে এগিয়ে আসতে পারলে আমার হৃদয় শান্তি পায়। এরা পরিস্থিতির শিকার। এই খেটেখাওয়া মানুষগুলোর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আশারও আহবান জানান তিনি।
ত্রাণ সামগ্রী পাওয়া কয়েকজন রিক্সার বৃদ্ধ চালকরা জানান, তারা সারদিন ঘুরলেও যাত্রী না থাকার ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এই মূহূর্তে যতোটুকু ত্রাণ সামগ্রী পেয়েছেন তাতেই আপাতত শুকরিয়া । তারাও সমাজের বিত্তবানদের সাহায্যের অনুরোধ জানান।
বার্তা বাজার/এস.আর