করোনাঃ উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সফিকের নেতৃত্বে জীবানুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ
বর্তমান বিশ্বের এক মহামারি আতংকের নাম করোনাভাইরাস। চিনের উহানে এর উৎপত্তি হলেও বিশ্বের প্রায় সকল দেশেই এর বিস্তার হয়ে গেছে এখন। যার ফলে প্রতি মিনিটেই প্রান হারাচ্ছেন দুইজন মানুষ। এখন পর্যন্ত প্রান হারিয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৬ লাখ মানুষ।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন যার মধ্যে ৫ জন নিহত হয়েছেন। এরই মধ্যে বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন করে রেখেছেন। বাংলাদেশ ও প্রায় লকডাউন। ইতিমধ্যে সরকার আগামী ৪এপ্রিল পর্যন্ত সরকারী বেসরকারি সকল অফিস বন্ধ ঘোষণা করছেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে এই বন্ধের পরিধি আরো কতটা বাড়ানো হবে।
কুমিল্লায় এই সংকটাপন্ন অবস্থা দূর করতে ও জনগণকে সচেতন করতে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের নির্দেশে মুরাদনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সফিক তুহিন নেতৃত্বে জীবাণুনাশক স্প্রে ও অসহায় মানুষদের মাস্ক বিতরণ করা হয়েছে ।

গতকাল উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের আশেপাশে জীবাণুনাশক স্প্রে ও মানুষদের মাস্ক বিতরণ করা হয় ও সকলকে সচেতনতায় সবাইকে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন। এসময় মুরাদনগর উপজেলা ছাত্রলীগের তৃনমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এস.আর