লকডাউন করে সুফল পাচ্ছে ইতালি

মহামারী করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আঘাত পাওয়া দেশটির নাম ইতালি। করোনায় প্রায় সাড়ে ১০ হাজার লোক মারা যাওয়া এই দেশটিতে গত ৩ সপ্তাহ ধরে চলছে লকডাউন। আর টানা ৩ সপ্তাহের লকডাউনের কারণে ইতালির করোনা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে।

ইতালিয়ান সরকারের উপদেষ্টা লুকা রিচেল্ডি রবিবার (২৯ মার্চ) জানান, করোনা আক্রান্তের কারণে নতুন করে আইসিইউতে নেওয়া রোগীর সংখ্যা কমছে। শনিবার ১২৪ জনকে ইনটেনসিভ কেয়ারে নেওয়া হয়। কিন্তু রবিবার মাত্র ৫০ জনকে নেওয়া হয় ইনটেনসিভ কেয়ারে।

দেশটিতে নতুন জকরে করোনায় আক্রান্তের সংখ্যাও কমছে। শনিবারে যেখানে একদিনেই আক্রান্ত হয়েছিলে ৫৯৭৪ জন সেখানে রবিবারে আক্রান্ত হয়েছেন তার থেকেও ৭শ’ জন কম। শনিবারের তুলনায় রবিবারে করোনায় মারাও গিয়েছেন ১ জনের মত কম মানুষ।

বর্তমানে করোনা ভাইরাসে লন্ডভন্ড করে দেয়া দেশটির নাম ইতালি। সারা জাতি একতাবদ্ধ হয়ে লড়ছে করোনা মোকাবিলায়। মেডিকেলে পড়া ছাত্ররাও ডাক্তারি সেবা দিয়ে যাছেন রাতদিন।

চলতি মার্চের ৯ তারিখে ইতালিতে লকডাউন ঘষোনা করা হয়েছিল। যা শেষ হবে আগামী মাসের ৩ তারিখে। তবে দেশটির এক দায়িত্বশীল সূত্র জানায়, লকডাউনের সীমা আরও বাড়িয়ে স্বাভাবিক অবস্থানে যেতে চায় দেশটি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর