লালমনিরহাটে শিক্ষার্থীদের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতা
লালমনিরহাট জেলায় জেলার কিছু শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা মিলে helping hand covid-19 নামক একটি প্রোজেক্ট হাতে নিয়েছে।
করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট কোভিড-১৯ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং খেটে খাওয়া অসহায় মানুষদের সহযোগিতা করতেই এরকম উদ্যোগ নিয়েছে তারা।
আজ সোমবার(৩০ মার্চ) জেলার কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট,সাবান দিয়ে সচেতন করা হয় এবং জীবাণুনাশক স্প্রে করা হয় গ্রামের বাড়িগুলোতে এবং মসজিদ মন্দিরগুলোতে।
এসময় উপস্থিত ছিলেন এই প্রোজেক্ট এর উদ্দোক্তা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আছিয়া আক্তার খেয়া এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নক্ষত্র পরিবার এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ কুমার আচার্য্য।
সাবান লিফলেট বিতরন ও জীবাণুনাশক স্প্রে করার পর উপজেলার বিভিন্ন স্থানে সচেতনামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়।
উদ্দোক্তা আছিয়া আক্তার খেয়া বার্তা বাজার কে জানান আমাদের কার্যক্রম চলমান থাকবে যতোদিননা করোনা ভাইরাস এর প্রকোপ থেকে মুক্ত হওয়া যাচ্ছে।জেলার প্রত্যেক উপজেলাতেই আমরা আমাদের কার্যক্রম চালাবো।এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
উক্ত কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলো মেহেদী হাসান উৎস, মোঃ আবুবক্কর সিদ্দিক, লাতিফুর খাবির লিংকন, মোঃবাবলু মিয়া, হাবিবুর রহমান, মোঃজুলফিকার আলী, জুয়েল, আহসাহ শুভ, রুবেল প্রমূখ।
কেএ/বার্তাবাজার