মুরাদনগরে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুমিল্লার মুরাদনগরে নি¤œআয়ের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সুশীল সমাজের পক্ষ থেকে এই ইউনিয়নের ১২শ’ নিম্ন আয়ের মানুষের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রতি পরিবারে ৫কেজি চাল, ৫কেজি আলু, ১লিটার সয়াবিন তেল, মুশরির ডাল আধা কেজি, ১টি করে সাবান দেওয়া হয়। নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

এসময় কাজী আবুল খায়ের বলেন, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ করতে সারা দেশের ন্যায় মুরাদনগরকে লক ডাউন করা হয়েছে। এই লক ডাউনের প্রভাবে এ ইউনিয়নের নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্টে জীবন যাপন করছেন।

তাই তাদের কষ্ট কিছুটা লাগব করার জন্য এ ইউনিয়ন পরিষদের সকল ইউ’পি সদস্য স্বে”ছায় তাদের এক মাসের ভাতা প্রদান করেছেন এসব খাদ্য সামগ্রী প্রদান করার জন্য। এছাড়াও সুশিল সামোজের লোকজন অনেকেই সহয়তা করেছেন।

ভবিষ্যতে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় তা হলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব জালাল আহম্মেদ, উদ্যোক্তা সঞ্জয় কুমার সাহা, ইউপি সদস্য রাম প্রসাদ দেব, জালাল হোসেন, সাহেদুল হক সুজন, আবুল কালাম, জাহাঙ্গীর আলম, মোতালেব হোসেন, মহিলা সদস্য শিমুল বেগম, বিশিষ্ট্যি ব্যবসায়ী দুলাল দেবনাথ, নিতাই চন্দ্র দেবনাথ, জসিম উদ্দিন, মোহাম্মদ আলী শাহ আলম প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর